গোলাপগঞ্জে চেয়ারম্যান হানিফকে অপসারণ দাবিতে মানববন্ধন
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জের ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়াারম্যান আবুল হানিফ খানের হাতে সেবাপ্রত্যাশী কামরুজ্জামান মাসুদকে মারধর ও নির্যাতনের প্রতিবাদে বিশাল মানববন্ধন অনুষ্টিত হয়েছে।
মঙ্গলবার (২৫ জুলাই) উপজেলার হেতিমগঞ্জের চৌমূহনীতে এ মানববন্ধন অনুষ্টিত হয়।
সর্বস্তরের ব্যবসায়ী ও ফুলবাড়ী ইউনিবাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বিশিষ্ট মুরব্বি মবর মিয়া।
জাহাঙ্গীর আলমের পরিচালনায় এতে বক্তব্য রাখেন রাজু আহমদ, সুয়েব আহমদ, লিমন আহমদ, রিমন আহমদ, কাদিও মিয়া, মবু মিয়া, এমরান খান, ছালো মিয়া, আব্দুর রহমান ও ময়নুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, দোকানের ট্রেড লাইসেন্স আনতে ইউনিয়ন পরিষদে যান সেবাপ্রত্যাশী কামরুজ্জামান মাসুদ। এসময় সচিব তার কাছে অতিরিক্ত টাাকা দাবি করায় তিনি তার প্রতিবাদ করেন। পরে ইউনিয়নের চেয়ারম্যান আবুল হানিফ খান তাকে প্রকাশ্য দিবালোকে মারধর করে একটি কক্ষে তালাবদ্ধ করে রাখেন।
বক্তারা ঘটনার সুষ্ট তদন্ত কওে চেয়ারম্যান হানিফতে অবসারণ কওে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed