হিরো আলমকে হত্যার হুমকিদাতা সিলেটে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে মোবাইল ফোনে হুমকির অভিযোগে সিলেটের গোলাপগঞ্জ থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার আবু আহমদ (২৫) গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের দক্ষিণভাগ (তিরাঙ্গা) এলাকার ফয়সল বারীর ছেলে।
মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে গোলাপগঞ্জ থানা পুলিশ।
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলামের বরাত দিয়ে জেলা পুলিশের সহকারি মিডিয়া কর্মকর্তা শ্যামল বণিক জানান, মোবাইল ফোনে এক ব্যক্তি প্রাণনাশের হুমকি প্রদান করেছে এমন অভিযোগ এনে সম্প্রতি রাজধানীর হাতিরঝিল থানায় একটি মামলা দায়ের করেন হিরো আলম। এই মামলার পর পুলিশ আবু আহমদকে গ্রেপ্তার করে।
তিনি বলেন, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে হুমকি প্রদানের সত্যতা স্বীকার করেন আবু আহমদ।
আবু আহমদের সাথে থাকা মোবাইল ফোন জব্দ করা হয়েছে জানিয়ে শ্যামল বণিক বলেন, বর্তমানে অভিযুক্ত আবু আহমদকে গোলাপগঞ্জ মডেল থানা হেফাজতে রাখা হয়েছে। বুধবার তাকে আদালতে তোলা হবে।
অনলাইন প্ল্যাটফর্মে আলোচিত হিরো আলম সম্প্রতি ঢাকা-১৭ আসনে উপ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে ফের আলোচনায় আসেন। ওই নির্বাচনে ভোট গ্রহণের দিন হিরো আলম হামলার শিকার হন।
সোমবার (২৪ জুলাই) রাতে অপরিচিত একটি নম্বর থেকে হিরো আলমকে ফোন করে হত্যার পর বস্তায় ভরে বুড়িগঙ্গায় লাশ ভাসিয়ে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়। নিজের নিরাপত্তা ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে রাতেই রাজধানীর হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি করেন হিরো আলম।
হিরো আলমের দাবি, ‘০১৩২৩৭৯২০৮৭’ নম্বর থেকে কল আসে। নিজের নাম পরিচয় না দিয়ে বার বার এক ভাইয়ের রেফারেন্সে কথা বলে। হুমকি দিয়ে বলে আমার ভাইয়ের বিরুদ্ধে বলোস, মিডিয়ায় নাটক করিস, তোরে মাইরা বস্তায় ভরে বুড়িগঙ্গায় ভাসায় দিবো। আমি আসতেছি, তোর পায়ুপথে বাঁশ দিবো। মামলা দিছোস, মামলাটা আগে উঠুক, তারপর দেখবি। বার বার গালিগালাজ করে, আর অনবরত হুমকি দিতে থাকে।
জিডির পর হিরো আলম বলেন, আমি হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি করেছি। আমি গুলশানে নির্বাচন করতে এসে মার খেয়েছি, আজকে হত্যার হুমকি পেলাম। আমি মনে করছি কাউকে এভাবে হত্যার হুমকি দেওয়া হলে পুলিশ প্রটেকশনেও রক্ষা পায় না। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি চাই ঘটনার সুষ্ঠু তদন্ত হোক। হত্যার হুমকির বিষয়টি ইতোমধ্যে আমি ডিবি পুলিশ, বনানী থানা পুলিশকে জানিয়েছি, হাতিরঝিল থানায় জিডি করেছি।
বগুড়া থেকে রাজধানীতে এসে ঢাকা-১৭ উপনির্বাচনে দাঁড়িয়ে আক্রান্ত হওয়ার পর নিরাপত্তাহীনতায় ভোগার কথা আগেও জানিয়েছিলেন ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম।
গত ১৭ জুলাই ভোটগ্রহণের দিন বনানী বিদ্যা নিকেতন কেন্দ্রে হামলার শিকার হন তিনি। এজন্য তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগের সমর্থকদের দায়ী করেন।
হিরো আলমের উপর হামলা নিয়ে দেশে-বিদেশে উদ্বেগের মধ্যে পুলিশ এ পর্যন্ত ১৫ জনকে গ্রেপ্তার করেছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed