শান্তিগঞ্জে কিশোরীর বস্তাবন্দি লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া গ্রামের শরীফপুর তালুকদার বাড়ী সংলগ্ন গ্রাম্য রাস্তার পাশ থেকে সাজনা বেগম (১৬) নামে এক কিশোরীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।কিশোরীর বস্তাবন্দি লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় ও পরিবারিক সূত্রে জানা যায়, সাজনা বেগম (১৬) শুক্রবার রাতে তার পিতা-মাতা ও পরিবারের লোকজনদের সাথে রাতের খাবার খেয়ে নিজ শয়ন কক্ষে ঘুমিয়ে পড়েন। শনিবার (২২ জুলাই) ভোরে সাজনা বেগম (১৬)কে তার পরিবারের লোকজন বসত ঘরে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন।
শনিবার সন্ধ্যায় শান্তিগঞ্জ থানার পাথারিয়া ইউনিয়নের পাথারিয়া গ্রামের শরীফপুর তালুকদার বাড়ীর পাশ দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে পথচারী লোকজন একটি বস্তাবন্দি লাশ দেখতে পান। তাৎক্ষণিক শান্তিগঞ্জ থানা পুলিশকে খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থলে এসে ঐ কিশোরীর লাশটি উদ্ধার করেন।
উদ্ধার হওয়া লাশটি পাথারিয়া ইউনিয়নের পাথারিয়া গ্রামের মড়ল বাড়ীর ইসরাইল মিয়ার মেয়ে ও স্থানীয় সুরমা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী।
খবর পেয়ে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ খালেদ ও দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মুক্তাদির হোসেন সহ পুলিশের উধ্বর্তন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ খালেদ চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছে। ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এটি হত্যা কি-না তদন্ত চলছে।
Related News
সুনামগঞ্জে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ১০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পৃথক কর্মসূচি পালন করতেRead More
সুনামগঞ্জ সদর উপজেলা কমপ্লেক্স নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণকাজে অনিয়ম এবং নিম্নমানেরRead More



Comments are Closed