Main Menu

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ভর্তি শুরু শনিবার

বৈশাখী নিউজ ডেস্ক : গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ভর্তি শুরু হবে শনিবার (২২ জুলাই)। আগামী ২৫ জুলাই পর্যন্ত প্রথম ধাপে এ ভর্তি কার্যক্রম চলবে।

শাবিপ্রবির ভর্তি কমিটির সদস্য সচিব ড. মাহবুবুল হাকিম জানান, শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে গুচ্ছ ভর্তি কমিটি তাদের মেরিট অনুযায়ী নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট বিষয় নির্বাচিত করেছে। শনিবার ২২ জুলাই গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রথম ধাপে অনলাইনে ভর্তি শুরু হবে এবং শেষ হবে ২৫ জুলাই। নির্ধারিত লিঙ্কে প্রবেশ করে নির্বাচিত বিষয়ে শিক্ষার্থীরা তাদের ভর্তি নিশ্চায়ন করতে হবে।

তিনি আরও বলেন, ভর্তি নিশ্চায়ন শেষে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে এইচএসসি ও এসএসসির ট্রান্সক্রিপ্ট ২৩ জুলাই থেকে ২৬ জুলাইয়ের মধ্যে জমা দিতে হবে। পরবর্তীতে গুচ্ছ কমিটির নির্দেশনা অনুযায়ী সশরীরের উপস্থিত থেকে শিক্ষার্থীরা ডোপ টেস্ট ও ভর্তি ফি জমা দিতে হবে। তবে কবে ডোপ টেস্ট ও ভর্তি ফি জমা দিতে হবে সে তারিখ পরে জানানো হবে।

Share





Related News

Comments are Closed