খেলাফত মজলিসের সিলেট বিভাগীয় সমাবেশ শনিবার
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ৮ দফা দাবিতে খেলাফত মজলিসের ডাকে শনিবার (২২ জুলাই) বেলা দুইটায় সিলেট রেজিস্টারী মাঠে আহুত বিভাগীয় সমাবেশের সর্বশেষ প্রস্তুতি বৈঠক শুক্রবার বাদ আসর অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সিলেট বিভাগীয় সমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও দলের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে শনিবারের সমাবেশ সফলে সিলেটবাসীর সর্বাত্মক সহযোগীতা কামনা করা হয়।
সভায় সমাবেশের সর্বশেষ প্রস্তুতি পর্যালোচনা করা হয় এবং সিলেটের সর্বস্তরের নেতা-কর্মীদেরকে শনিবার বেলা ২টার মধ্যে রিজেস্টারী মাঠে শান্তিপূর্ণ সমাবেশে অংশগ্রহণের নির্দেশনা প্রদান করা হয়।
সভায় শনিবারের সমাবেশে সিলেটের সর্বস্তরের জনতার উপস্থিতি কামনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ডা: এএ তাওসীফ, সিলেট জেলা সভাপতি মাওলানা নেহাল আহমদ, মহানগর সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, জেলা সহ সভাপতি মাওলানা মুখলিছুর রহমান, মহানগর সহ সভাপতি মাওলানা কেএম মামুন,জেলা সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন, মহানগর সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরী,সহ সাধারণ সম্পাদক মাসুদ আহমদ ও জেলা সাংগঠনিক সম্পাদক প্রিন্সিপাল হাফিজ মাওলানা শিব্বির আহমদ প্রমূখ।
এদিকে শনিবারের সমাবেশ সফলে সিলেট মহানগর যুব মজলিস শুক্রবার বিকেলে নগরীতে মোটরসাইকেল মিছিল বের করে। এছাড়া সিলেট, সুনামগঞ্জ, মৌলভী বাজার ও হবিগঞ্জের বিভিন্ন উপজেলায় খেলাফত মজলিসের নেতা-কর্মীরা শুক্রবার দিনভর গণসংযোগ ও প্রচার মিছিল করেন।
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed