সিলেটে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ২ জন।
বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে সিলেট-ভোলাগঞ্জ সড়কের সালুটিকর এলাকার সন্ধ্যাগাও বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার সকালে সিলেট থেকে ভোলাগঞ্জগামি একটি মাইক্রবাসের (ঢাকা মেট্রো-চ ১৯-৭৪৬২) চাকা ফেটে সিলেট অভিমুখী একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুটি যানবাহনই সড়কের পাশে খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ঘটনাস্থলেই অটোরিকশার চালক অটোরিকশাচালক ও নারীসহ ৪ যাত্রী নিহত হন। এ ছাড়া আরও তিনজন আহত হন। অহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। অহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। মরদেহগুলো থানায় আনা হয়েছে।
তিনি আরও জানান, নিহত ছয়জনের মধ্যে পাঁচজন পুরুষ ও একজন নারী। তাদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে সিএনজি চালক মো. কালন (৩০) ও কোম্পানীগঞ্জের পূর্ব ইসলামপুর ইউনিয়নের কালিবাড়ি গ্রামের মৃত আছদ্দর আলীর ছেলে কাজি মাওলানা আমির উদ্দিন (৩৯)। আমির কোম্পানীগঞ্জের পারোয়া-আনোয়ার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক। বাকিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed