টাঙ্গাইলে ট্রাকচাপায় নারীসহ নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: টাঙ্গাইলের ধনবাড়ীতে ট্রাকচাপায় অটোরিকশা আরোহি এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এতে আরও ৫ জন আহত হয়েছেন।
শুক্রবার (১৪ জুলাই) রাত ৮টার দিকে জেলার ধনবাড়ী উপজেলার জামতলি পাথালিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।তাৎক্ষনিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
এ বিষয়ে ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম জসিম উদ্দিন জানান, একটি অটোরিকশা যাত্রী নিয়ে ধনবাড়ী থেকে দিগপাইত যাচ্ছিল। জামতলী পাথালিয়া নামক স্থানে পৌঁছলে জামালপুর থেকে ধনবাড়ীগামী একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী এক নারীসহ দুই জনের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত চারজনকে উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অটোরিকশাচালকের মৃত্যু হয়।
তিনি বলেন, ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। তবে, ট্রাক চালক পলাতক রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed