গোয়াইনঘাটে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে গলায় ফাঁস লাগানো অবস্থায় জোসনা বেগম (১৮) নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ৷ সে উপজেলার সদর ইউনিয়নের লাবু গ্রামের কৃষক নুরুল হকের মেয়ে।
শুক্রবার (১৪ জুলাই) সকালে উপজেলার লাবু গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে জোসনা পরিবারের সবার সাথে একসাথে নাস্তা করে। পরে সকাল ১০টায় জোসনা তার মা’কে ঘুমানোর কথা বলে বসতঘরের দরজা বন্ধ করে দেয়। পরবর্তীতে দুপুর অনুমান ১২টার দিকে জোসনার মা তাকে দরজা খোলার জন্য ডাকাডাকি করতে থাকেন। জোসনার কোন সাড়া শব্দ না পেয়ে তিনি চিৎকার শুরু করলে পার্শ্ববর্তী বাড়ির লোকজন এসে জড়ো হয়। পরে তাদের সহায়তায় ঘরের দরজা ভেঙ্গে জোসনাকে তার পরিহিত ওড়না দিয়ে বসতঘরের বাঁশের ধরনার সাথে গলায় ফাঁস লাগানো ও ঝুলন্ত অবস্থায় দেখেন।
খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে জোছনার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে সে সম্পর্কে এখনও কিছু জানা সম্ভব হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল।
Related News
বাসচাপায় মোটরাসাইকেল আরোহি এক বন্ধু নিহত, ২ জন হাসপাতালে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে বাসের ধাক্কায় শ্রাবণ সরকার (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।Read More
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More



Comments are Closed