Main Menu

জাফলংয়ে অটোরিকশা দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অটোরিকশা দুর্ঘটনায় হাফসা আক্তার নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৬ জুলাই) দুপুরে জাফলং চা-বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাফসা উপজেলার নলজুরি আশ্রয়ন কেন্দ্রের বাসিন্দা জাহাঙ্গীর আলমের মেয়ে ও স্থানীয় গুচ্ছগ্রাম বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বেলা ১২ টার দিকে জাফলং থেকে রাধানগর যাওয়ার পথে জাফলং চা-বাগান এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে। সেখান থেকে স্থানীয়রা গুরুতর আহত হাফসাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোয়াইনঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুল বলেন, আমরা ঘটনা শুনেছি। আমাদের কাছে কেউ এখনও অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

Share





Related News

Comments are Closed