কাইয়ুম চৌধুরীর সুস্থতা কামনায় যুবদলের দোয়া মাহফিল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।
শুক্রবার (১৪ জুলাই) বাদ আসর নগরীর জিন্দাবাজারস্থ বায়তুল আমান জামে মসজিদে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এছাড়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকো’র মাগফেরাত, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য-দীর্ঘায়ু, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য-দীর্ঘায়ু, নিখোঁজ এম. ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও গাড়ী চালক আনসার আলীসহ গুমকৃত নেতাকর্মীদের সন্ধান কামনা ও দেশ-জাতির মঙ্গল কামনায় মোনাজাত করা হয়।
মাহফিলে জেলার আওতাধীন ১৩ উপজেলা ও ৫ পৌর এবং মহানগর আওতাধীন ২৭টি ওয়ার্ড যুবদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেকের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত মাহফিলে উপস্থিত ছিলেন সাবেক নেতৃবৃন্দের মধ্যে থেকে তোফাজ্জল হোসেন বেলাল, সোহেল মাহমুদ, কয়েস আহমদ, এমদাদুল হক স্বপন, মোজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, এনামুল হক চৌধুরী শামীম, ইছহাক আহমদ, এস এম পলাশ, মইনুল ইসলাম, প্রানেশ দে, জুবের আহমেদ, হেদায়েতুল উল্লাহ হিরন, সুরুজ আলী, জুয়েল আহমদ জুবেদ, পারভেজ খান জুয়েল, ইমাম উদ্দিন চৌধুরী, শামীম রেজা, বাবলু মিয়া, শাহেদ আহমদ, জুবেদ আমিরী, শহিদুজ্জামান সুমন, আজিজুল হক আরজু, ইকবাল হাসান গেদু, নাজির আহমদ, হিবজুর বিশ্বাস রাজু, সজিবুর রহমান রুবেল, তাইফুর খান, নেপুর আহমদ, সাইদ আহমেদ দিপক, হাসান আহমদ রাসেল, এম এ হাসান, সালা উদ্দিন, গিয়াস উদ্দিন, মেহরাব ভূইয়া পলাশ, রাকিবুল হাসান হারুন, শাহনুর সোহান ও মিনহাজ আহমেদ মিনার প্রমূখ। বিজ্ঞপ্তি
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed