শান্তিগঞ্জে মসজিদের কাঁঠাল নিলাম নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত বেড়ে ৪
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে মসজিদে দানকৃত একটি কাঁঠাল নিলামে তোলা এবং দাম হাঁকানো নিয়ে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে।
নিহত মুখলেছুর রহমান (৬০) হাসনাবাজ গ্রামের আছির মাহমদের ছেলে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে চারজন হয়েছে।
সোমবার (১০ জুলাই) দুপুরে উপজেলার জয়কল ইউনিয়নের হাসনাবাজ গ্রামের মসজিদে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন। এছাড়া সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৪০ জন আহতের হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ ৬ জনকে আটক করেছে।
সংঘর্ষের দিন নিহত তিনজন হলেন- উপজেলার হাসনাবাদ গ্রামের আব্দুল লতিফের ছেলে নরুল হক (৪৫), আব্দুস সুফির ছেলে বাবুল মিয়া (৫০) ও আব্দুল বাসিরের ছেলে শাহজাহান মিয়া (৫৫)।
জানা যায়, সোমবার (১০ জুলাই) সংঘর্ষের পর স্থানীয় বাজারে প্রাথমিক চিকিৎসা নিয়ে পুলিশের ভয়ে আত্মগোপনে ছিলেন আহত বৃদ্ধা মুখলেছুর। সোমবার রাতে আত্মীয়ের বাড়িতে মৃত্যু হয় তার। নিহত বৃদ্ধা গ্রামের মালদার পক্ষের লোক।
উল্লেখ্য, সোমবার সকালে মসজিদের কাঁঠাল নিলামের বিরোধের জেরে গ্রামে সরাইমরল ও মালদার গোষ্ঠীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে এ পর্যন্ত চারজন নিহত ও অন্তত ৪০ জন আহত হয়েছেন।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরি জানান, ঘটনার পর থেকে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। অভিযান জালিয়ে উভয়পক্ষের ৬ জনকে আটক করা হয়েছে। নিহত মখলছুরের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এ সংঘর্ষেই তার মৃত্যু হয়েছে কিনা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না, আমরা যাচাই বাচাই করছি।
Related News
সুনামগঞ্জে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ১০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পৃথক কর্মসূচি পালন করতেRead More
সুনামগঞ্জ সদর উপজেলা কমপ্লেক্স নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণকাজে অনিয়ম এবং নিম্নমানেরRead More



Comments are Closed