Main Menu

তাহিরপুরে গলায় ফাঁস দিয়ে কিশোরের আত্মহত্যা

তাহিরপুর সংবাদদাতা: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় গলায় ফাঁস দিয়ে মুরসালিন (১৭) নামে এক কিশোর আত্মহত্যা করেছে।

শনিবার (৮ জুলাই) দুপুরে বালিজুরী ইউনিয়নের পিরিজপুর গ্রামে ঘটনাটি ঘটে। সে ঐ গ্রামের আকবর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বালিজুরী ইউনিয়নের পিরিজপুর গ্রামে নিজ বাড়িতে মুরসালিন সবার অগোচরে ঘরের বরগার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুনামগঞ্জ মর্গে পাঠিয়েছে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed