ডেঙ্গু প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির ৫ নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গুর প্রকোপের মাঝেই ঈদুল আজহার ছুটি শেষে রোববার (৯ জুলাই) খুলছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান। সকাল থেকেই রাজধানীর প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে নিয়মিত ক্লাস শুরু হবে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউশি ডেঙ্গুরোধে সব শিক্ষাপ্রতিষ্ঠান নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাসহ পাঁচ নির্দেশনা দিয়েছে। এ নির্দেশনা দিয়ে আদেশও জারি করা হয়েছে।
আদেশটি সব সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে শিক্ষা অধিদপ্তর। নির্দেশনাগুলো মেনে চলার অনুরোধ জানিয়েছে মাউশি।
নির্দেশনা গুলো হলো—
১. খেলার মাঠ ও ভবনগুলো নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
২. মাঠ বা ভবনে জমে থাকা পানি দ্রুত সরিয়ে ফেলতে হবে।
৩. শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সৌন্দর্যবর্ধনের জন্য যেসব ফুলের টব রাখা হয়েছে, সেগুলো নিয়মিত পরিষ্কার রাখতে হবে।
৪. এডিস মশার প্রজননস্থলে যাতে পানি জমতে না পারে, তা নিশ্চিত করতে হবে।
৫. সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও শিক্ষকেরা ডেঙ্গু প্রতিরোধের উপায় নিয়ে প্রত্যহ শিক্ষার্থীদের জানাবেন।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed