সিসিকের নব নির্বাচিত মেয়রকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন সিলেট জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার এক বিবৃতিতে সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরৗ ও সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নতুন মেয়রকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, নতুন মেয়র সিলেট নগরের উন্নয়নের পাশাপাশি বিদ্যমান সমস্যা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে জনরায়ের যথাযথ মূল্যায়ন করবেন। তাদের প্রত্যাশা, আনোয়ারুজ্জামান চৌধুরীর নেতৃত্বে সিসিক একটি জবাবদিহিতামূলক জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত হবে।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed