১৫ জুন কামরানের ৩য় মৃত্যুবার্ষিকীতে পারিবারিক কর্মসূচী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের প্রথম মেয়র, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য, সিলেট মহানগর আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে পরিবারের পক্ষ থেকে দুই দিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে খতমে কোরআন, মিলাদ মাহফিল, বিশেষ দোয়া ও শিরনী বিতরণ। ১৪ জুন বাদ এশা খতমে কোরআন ও দোয়া, ১৫ জুন বৃহস্পতিবার মরহুমের ছড়ারপাড়স্হ বাড়িতে সকাল ১১.৩০ মিনিটে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে এবং একই দিন বাদ যোহর নগরীর বিভিন্ন মসজিদে দোয়া ও শিরনী বিতরণ করা হবে।
বদর উদ্দিন আহমদ কামরানের জান্নাতুল ফেরদৌস কামনা করে সকলের কাছে পরিবারের পক্ষ থেকে দোয়া চেয়েছেন কামরানের সহধর্মিণী আছমা আখতার কামরান।
উল্লেখ্য, বদর উদ্দিন আহমদ কামরান ২০২০ সালের ১৫ জুন ভোর রাতে করোনা মহামারিতে আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেন। বিজ্ঞপ্তি
Related News
শনিবার সিলেটের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: জরুরী সংস্কার ও গাছা-পালার শাখা-প্রশাখা কাটার জন্য শনিবার (৩১ অক্টোবর) সিলেটের গুরুত্বপূর্ণRead More
ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকদের ওপর হামলা, শনিবার ঐক্যবদ্ধ সমাবেশের ডাক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে দুইRead More



Comments are Closed