ওয়ার্ক পারমিট নিয়ে ১১৫ দেশের লোক বাংলাদেশে, শীর্ষে চীন
বৈশাখী নিউজ ডেস্ক: ওয়ার্ক পারমিট নিয়ে বিশ্বের ১১৫টি দেশের ২০ হাজার ৯৮৮ জন লোক বাংলাদেশে কর্মরত রয়েছেন।
জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে এই তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল।
মন্ত্রী জানান, একক দেশের মধ্যে শীর্ষে রয়েছে চীন, এরপরের অবস্থানে রয়েছে ভারত।
মঙ্গলবার (১৩ জুন) জাতীয় সংসদে নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশীদ কিরনের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
মন্ত্রী জানান, বিদেশিদের মধ্যে ৬ হাজার ৭৫ জন চীনা, ৫ হাজার ৮৭৬ জন ভারতীয়, ২ হাজার ৪৬৮ জন রাশিয়ান, ১ হাজার ২৪৬ জন শ্রীলঙ্কান, ৯২৪ জন দক্ষিণ কোরিয়ান, ৫৫৭ জন জাপানি, ৪১৬ জন পাকিস্তানি, ৪৬০ জন ফিলিপিনো, ৩৯৯ জন থাইল্যান্ডের, ৩৭৮ জন বেলারুশিয়ান, ২৬৯ জন কাজাখস্থানী, ১৬৮ জন আমেরিকান, ১৩৯ জন কোরিয়ান, ১২৩ জন মালয়েশিয়ান, ১০৮ জন ইন্দোনেশিয়ান নাগরিক রয়েছেন। তারা ওয়ার্ক পারমিট ও ভিসা নিয়ে বাংলাদেশে কর্মরত রয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর তথ্য অনুযায়ী, বাংলাদেশে অবস্থানরত বিদেশিরা উন্নয়ন প্রজেক্ট, শিল্পকারখানা, এনজিও, আইএনজিও এবং বিভিন্ন সংস্থায় কর্মরত রয়েছেন।
Related News
আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, তদন্তে দুদক
বৈশাখী নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটিRead More
সারাদেশে কিডনি রোগীদের জন্য বড় সুখবর
বৈশাখী নিউজ ডেস্ক: দ্রুততম সময়ের মধ্যেই সারাদেশের সব জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবাRead More



Comments are Closed