Main Menu

প্রার্থীর ওপর হামলা: ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

বৈশাখী নিউজ ডেস্ক: বরিশালে দলীয় মেয়র প্রার্থীর ওপর হামলার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

মঙ্গলবার (১৩ জুন) এক বিবৃতিতে দলটির মহাসচিব ইউনুছ আহমাদ জানান, বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে হাতপাখার মেয়র প্রার্থী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের ওপর হামলার প্রতিবাদে আগামী শুক্রবার (১৬ জুন) সারাদেশে জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশ করা হবে। শিগগিরই বৃহত্তর কর্মসূচিও ঘোষণা করা হবে।

দলটির মহাসচিব বলেন, ইসি সিটি নির্বাচনে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। যে কমিশন একজন মেয়র প্রার্থীর নিরাপত্তা দিতে পারে না তাদের দিয়ে জাতীয় নির্বাচন সম্ভব নয়। তাছাড়া ‘হাতপাখার মেয়র প্রার্থী কি ইন্তেকাল করেছেন?’ এমন বক্তব্য দিয়ে সিইসি দলদাসে পরিণত হয়েছেন।

তিনি বলেন, বর্তমান ইসি কোনোভাবেই দায়িত্বে থাকতে পারে না। তাদের পদত্যাগ করতে হবে, না করলে জনগণের আন্দোলনে করুণ পরিণতি ভোগ করতে হবে।

Share





Related News

Comments are Closed