সিলেট অনলাইন প্রেসক্লাবে সদস্য আহ্বান
বৈশাখী নিউজ ডেস্ক: ডিজিটাল সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান সিলেট অনলাইন প্রেসক্লাবের নতুন সদস্য আহবান করা হয়েছে।
শনিবার (১০ জুন) রাতে ক্লাব সভাপতি মুহিত চৌধুরীর সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক তাওহীদুল ইসলামের সঞ্চালনায় প্রেসক্লাবের ড. রাগীব আলী মিলনতায়নে কার্যকরী পরিষদের এক সভায় এ সিদ্বান্ত গৃহীত হয়।
নিবন্ধিত নিউজ পোর্টাল, প্রিন্ট পত্রিকার নিবন্ধিত অনলাইন ভার্সন, নিবন্ধিত আইপি টিভি এবং স্যাটেলাইট টিভি, নিবন্ধিত নিউজ পোর্টালে মোবাইল সাংবাদিকতায় কর্মরত যে কেউ সদস্য হওয়ার জন্য আবেদন করতে পারবেন।
১২ জুন থেকে আগামী ১০ জুলাই পর্যন্ত সদস্য ফরম ক্লাব থেকে সংগ্রহ ও জমা দেওয়া যাবে। প্রতিদিন বিকাল ৩ ঘটিকা থেকে রাত ৯ ঘটিকা পর্যন্ত সিলেট মধুবন মার্কেটের চতুর্থ তলায় অবস্থিত ক্লাবের কার্যালয় থেকে তিনশত টাকা জমা দিয়ে ফরম সংগ্রহ করা যাবে।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed