স্বেচ্ছাসেবক দল নেতা জামালের মুক্তি দাবি জেলা বিএনপির
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট জেলার আহ্বায়ক আব্দুল আহাদ খান জামালকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তার নিঃশর্ত মুক্তি দাবি করেছে সিলেট জেলা বিএনপি।
জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এক বিবৃতিতে জামালের মুক্তির দাবি জানান।
তারা বলেন, জেল, জুলুম ও নির্যাতন করে বিএনপির চলমান গণতান্ত্রিক আন্দোলনকে বন্ধ করা যাবে না। দেশের মানুষ জেগে উঠেছে, রাজপথে নেমেছে। এই ফ্যাসিস্ট সরকারের পতন অনিবার্য।
উল্লেখ্য, শনিবার (২৭ মে) বিকালে সিলেট নগরের দরগা গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সামনে থেকে আব্দুল আহাদ খান জামালকে গ্রেপ্তার করে পুলিশ।
এরআগে ২০১৫ সালের ২২ নভেম্বর খান জামালকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই দিন রাত পৌনে ১টার দিকে সিলেট মহানগরের মিরাবাজারস্থ নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
Related News
শনিবার চতুর্থ দফায় গণনা হবে শাহজালাল মাজারের দানের টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের অর্থ আবারও গণনা করা হচ্ছে। প্রায়Read More
সিলেটের আল-মদীনা ফার্মেসীর ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ, জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের মিরবক্সটুলা এলাকায় একটি ফার্মেসিতে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় জরিমানাRead More



Comments are Closed