কমলগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় সেনা সদস্য নিহত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের গোলেরহাওর চৌমুহনীতে সোমবার দুপুর ১টায় মো. সাইফুর রহমান (৩৪) নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন।
নিহত সেনা সদস্য গোলেরহাওর গ্রামের মুসলিম মণিপুরি স¤প্রদায়ের মোঃ আং সোবহান এর ছেলে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, দুপুরে সেনা সদস্য সাইফুর রহমান ও তার বন্ধু গফফারকে নিয়ে মোটরসাইকেলযোগে গোলেরহাওরস্থ নিজ বাড়িতে যাচ্ছিলেন। গোলেরহাওর চৌমুহনী এলাকায় আসলে পিছন থেকে আসা একটি সিএনজি অটোরিক্সা মোটরসাইকেলকে ধাক্কা দিলে রাস্তার পাশে থাকা ওয়াফাই লাইনের খুঁটির সঙ্গে ধাক্কা লাগলে সাইফুর রহমান গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।
ইসলামপুর ইউপি চেয়ারম্যান সোলেমান মিয়া জানান, মো. সাইফুর রহমান টাঙ্গাইলের ঘাটাইল সেনানিবাসে কর্মরত ছিল। ছুটি নিয়ে বাড়িতে পরিবারের সদস্যদের সাথে স্বাক্ষাত করতে এসেছিল।
মঙ্গলবার (২৩ মে) তিনি মিশনে আফ্রিকার কঙ্গোতে যাওয়ার কথা ছিল। নিহত সেনা সদস্য সাইফুর রহমান এক সন্তানের জনক।
কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মৃত্যুর খবর পেয়ে সেনাবাহিনীর লোকজন তাকে সিলেট সেনা সদরে নিয়ে যায়।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed