বিশ্বনাথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথের জাহারগাঁও নামক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় সুরমান আলী ঝুমন (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন।
মোটরসাইকেল আরোহী ঝুমন বিশ্বানথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের সত্তিশ নোয়াগাঁও গ্রামের মৃত আনফর আলীর ছেলে। তিনি পেশায় একজন স্বর্ণকারিগর ছিলেন।
সোমবার (২২মে) সকালে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তায় পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হলে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
স্হানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে ঝুমন তার ছোট ভাই কাওছার আহমদের সঙ্গে মোটরসাইকেল যোগে বিশ্বনাথ পৌরশহরে আসছিলেন।
পথিমধ্যে জাহারগাঁও নামক স্থানে আসামাত্র মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে তারা দুজন রাস্তায় পড়ে গিয়ে আহত হন। এর মধ্যে ঝুমন গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সেখানে দুপুর ১২টার দিকে তিনি মৃত্যুবরণ করে। অন্যদিকে দুর্ঘটনায় আহত ঝুমনের ভাই কাওছার চিকিৎসা শেষে বাড়ি ফেরেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার পুলিশ।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed