Main Menu

লাউয়াছড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত, সিলেট পথে রেলযোগাযোগ বন্ধ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় চট্রগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেন ঝড়ে পড়া গাছের সাথে ধাক্কা লেগে ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়েছে।

শনিবার (২০ মে) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় সিলেটের সাথে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ট্রেনটি লাউয়াছড়া জাতীয় উদ্যানে এলে ঝড়ে রেল লাইনের ওপর পড়ে থাকা গাছের সঙ্গে ধাক্কা লেগে ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়।কুলাউড়া থেকে রিলিফ ট্রেন এসেছে যেটি উদ্ধার কাজ চালাচ্ছে। এ ঘটনার পর সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তবে কোনো হতাহতের খবর জানা যায়নি। দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।

এদিকে ভানুগাছ রেল স্টেশন মাস্টার কবির আহমদ জানান, দুর্ঘটনার কারণে ঢাকাগামী আন্ত:নগর কালনী এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে।

Share





Related News

Comments are Closed