কুলাউড়ায় সন্ত্রাসী হামলায় ২ বিটকর্মকর্তা আহত
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া বনবিভাগের ভাটেরা বিট কর্মকর্তা হাফিজুর রহমান (৩৫) ও পিএম ফরমান আলী (৩২) সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়েছেন। আহত দুইজনকে কুলাউড়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে বুধবার (১৭ মে) রাতে ভাটেরা ফরেষ্ট অফিস সংলগ্ন কুলাউড়া-সিলেট রেললাইন সংলগ্নস্থানে।
বনবিভাগ সুত্রে জানা যায়, ভাটেরা হিল রিজার্ভে টহল শেষ করে বিট কর্মকর্তা হাফিজুর রহমান ও স্টাফ ফরমান আলী রাত ৯টার দিকে ভাটেরা অফিসে মোটর সাইকেলযোগে ফেরার পথে বিট অফিস সংলগ্ন রেললাইনের পাশে ৪/৫ জনের একটি সন্ত্রাসীদল দা ও লাঠিসোটা দিয়ে তাদের উপর হামলা করে। হামলায় ধারালো অস্ত্রাঘাতে পিএম ফরমান আলী মাথায় ও বিট অফিসার হাফিজুর রহমানকে লাঠির আঘাতে মারাত্নক জখম করে। পরে তাদের চিৎকারে এলাকাবাসী আহতদের উদ্বার করে কুলাউড়া সদর হাসাপাতালে নিয়ে ভর্তি করা হয়।
বনবিভাগের কুলাউড়া রেঞ্জ কর্মকর্তা রিয়াজ উদ্দিন জানান, এ ঘটনায় বৃহস্পতিবার কুলাউড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রুত পুলিশি পদক্ষেপ গ্রহনের জন্য কুলাউড়া থানার অফিসার ইনচার্জকে অনুরোধ করেছেন বলে জানান।
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed