বরগুনায় কালবৈশাখী ঝড়ে ৪টি ট্রলার ডুবি
বৈশাখী নিউজ ডেস্ক: বরগুনার বেতাগীতে কালবৈশাখী ঝড়ে বিষখালী নদীতে চারটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এতে আহত হয়েছেন দুই জেলে। এ ছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি বসতঘর।
বৃহস্পতিবার (১৮ মে) সকালে কালবৈশাখী ঝড়ে এ ঘটনা ঘটে।
উপজেলার মোকামিয়া ইউনিয়নের বাসিন্দা রবি সিকদার, ইমরান, ইদ্রিস ও বাবুল মাছ ধরতে বিষখালী নদীতে গেলে আকস্মিক কালবৈশাখী ঝড়ের কবলে পড়েন। এ সময় ডুবে যায় মাছ ধরার চারটি ট্রলার। কোনোভাবে প্রাণে বেঁচে ফিরেন তারা।
উপজেলার সদর ইউনিয়নে প্রায় ১৮টি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলার বিভিন্ন জায়গায় গাছপালা ভেঙে পড়েছে।
বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুহৃদ সালেহীন বলেন, কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে। বরাদ্দ আসলে তাদের সহায়তা করা হবে।
Related News
বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্তRead More
বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর
বৈশাখী নিউজ ডেস্ক: বরিশালের বাকেরগঞ্জে পুলিশ হেফাজতে নাদিরা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।Read More



Comments are Closed