কুলাউড়ায় ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে চা শ্রমিকের মৃত্যু
কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় পৃথক দুটি বজ্রাঘাতের ঘটনায় এক চা শ্রমিক নিহত ও এক কিশোর আহত হয়েছেন।
বুধবার (১৭ মে) সকালে ও মঙ্গলবার বিকেলে উপজেলার টিলাগাঁও ও ভাটেরা ইউনিয়নে ঘটনা দুটি ঘটে।
টিলাগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালিক জানান, ইউনিয়নের লংলা চা বাগানের মৃত মদন কানুর ছেলে মতি কানু (৪০) বুধবার সকালে বাগানের লেইক (পানিকুচি) এলাকায় গরুর জন্য ঘাস কাটতে যান। এ সময় বজ্রাঘাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
অপরদিকে ভাটেরা ইউনিয়নের চেয়ারম্যান একেএম নজরুল ইসলাম জানান, ইউনিয়নের দক্ষিণভাগ এলাকায় মঙ্গলবার বিকেলে সিপন মিয়ার ছেলে ইমন (১৫) বজ্রাঘাতে গুরুতর আহত হয়। পরে দ্রুত তাকে উদ্ধার করে সিলেটের একটি হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে।
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed