জকিগঞ্জে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জের সুলতানপুর ইউনিয়নের কাঁচারচক গ্রামের এক বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষনের অভিযোগে একজনকে বৃহস্পতিবার জেল হাজতে প্রেরণ করেছে আদালত।
প্রতিবন্ধী কিশোরীর মা সুলতানপুর ইউনিয়নের কাঁচারচক গ্রামের আব্দুল বারীর ছেলে কাওছার আহমদকে অভিযুক্ত করে জকিগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন।
মামলার এজাহার ও পুলিশ সুত্রে জানা যায়, গত ২৯ এপ্রিল রাত ৮ টায় প্রতিবন্ধী কিশোরী প্রকৃতির ডাকে ঘরের বাহিরে গেলে পার্শ্ববর্তী বাড়ীর কাওছার আহমদ তাকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষন করে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি বিভাগে চিকিৎসা শেষে জকিগঞ্জ থানায় মামলা রেকর্ড করা হয়।
বাদী আরোও অভিযোগ করেন, সুলতানপুর ইউপি চেয়ারম্যান রফিক আহমদ ও ইউপি সদস্য আজিজুর রহমান নগদ ৫০ হাজার টাকা দেয়ার প্রস্তাব দিয়ে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করেন। তবে ইউপি চেয়ারম্যান রফিক আহমদ ও ইউপি সদস্য আজিজুর রহমান তা অস্বীকার করেন।
এ ব্যাপারে তদন্ত কর্মকর্তা এসআই সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় অভিযুক্ত কাওছার আহমদ বৃহস্পতিবার আদালতে হাজির হলে তাকে জেল হাজতে প্রেরণ করেন জকিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক শ্যামকান্ত সিনহা।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed