মাগুরায় বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মাগুরার শ্রীপুরে আখখেতে আগাছা পরিষ্কার করতে গিয়ে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার (১০ মে) বিকেলে উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের চর চৌগাছি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই এলাকার মিজান (৬৭), শাহাদাৎ হোসেন (৬৫) ও মোহাম্মদ আলী (৫০)।
শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে ঢাকা পোস্টকে বলেন, আজ বিকেলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে তিন কৃষক চর চৌগাছি গ্রামের একটি আখখেতে আগাছা পরিষ্কার করছিলেন। বিকেল পৌনে ৪টার দিকে বজ্রপাতে শাহাদাৎ হোসেন ঘটনাস্থলেই মারা যান। আর মিজান ও মোহাম্মদ আলীকে দাড়িয়াপুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে নিয়ে যাওয়ার পর তাদের মৃত্যু হয়।
নিহতের সুরতহাল শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed