জগন্নাথপুরে উপনির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
মঙ্গলবার (৯ মে) দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মুরাদ উদ্দিন হাওলাদার।
প্রতীক পেলেন যারা- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নুরুল ইসলাম (নৌকা), জাতীয় পার্টির আতাউর রহমান (লাঙ্গল), জমিয়ত উলামায়ে ইসলামের আব্দুল কাইয়ুম কামালি সিতু (খেজুর গাছ), স্বতন্ত্র প্রার্থী হারুন রাশীদ (আনারস) ও সৈয়দ তালহা আলম (কাপ পিরিচ)।
সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মুরাদ উদ্দিন হাওলাদার জানান, এখন থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার চালাতে পারবেন।
তিনি বলেন, তফসিল অনুযায়ী আগামী ২৫ মে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
Related News
সুনামগঞ্জে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ১০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পৃথক কর্মসূচি পালন করতেRead More
সুনামগঞ্জ সদর উপজেলা কমপ্লেক্স নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণকাজে অনিয়ম এবং নিম্নমানেরRead More



Comments are Closed