যুক্তরাজ্যে কাউন্সিলর হলেন বিশ্বনাথের ৫জন
প্রবাস ডেস্ক: যুক্তরাজ্যের চারটি সিটি কাউন্সিল নির্বাচনে এ পর্যন্ত সিলেটের বিশ্বনাথের ৫জন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
তাদের মধ্যে ওল্ডহাম সিটি কাউন্সিলে পুনরায় নির্বাচিত হয়েছেন বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের টেংরা গ্রামের আব্দুল জব্বার ও দৌলতপুর ইউনিয়নের করপাড়া গ্রামের আব্দুল মালিক, নরউইচ এর নিউ কসটেসসে কাউন্সিলে পুনরায় নির্বাচিত হয়েছেন দৌলতপুর ইউনিয়নের চরচন্ডী গ্রামের ইফতেখার আলম মুকুল, কিগলী টাউন কাউন্সিলে নোউলী পার্ক ওয়ার্ড থেকে পুনরায় নির্বাচিত হয়েছেন দশঘর ইউনিয়নের দশঘর নোয়াগাঁও গ্রামের আব্দুল শহীদ এবং চেস্টার সিটি কাউন্সিলে প্রথম বাঙালী নারী হিসেবে প্রথম বারের মত কাউন্সিলর নির্বাচিত হয়েছেন বিশ্বনাথ ইউনিয়নের উত্তর ধর্মদা গ্রামের শিরিন আক্তার।
নির্বাচিত আব্দুল জব্বার, আব্দুল মালিক, ইফতেখার আলম মুকুল ও শিরিন আক্তার চার জনই যুক্তরাজ্যের বর্তমান প্রধান বিরোধী দল লেবার পার্টির প্রার্থী ছিলেন আর আব্দুল শহীদ ছিলেন স্বতন্ত্র।
Related News
জেদ্দায় মিসাইল আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে নরসিংদীর যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের জেদ্দায় মিসাইল আতঙ্কে ছাদ থেকে তাড়াহুড়ো করে সিঁড়ি বেয়ে নামারRead More
সৌদিতে রান্না নিয়ে ঝগড়া, সিলেটের এক প্রবাসী খুন
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদে রুমমেটের সঙ্গে রান্না নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে সিলেটেরRead More



Comments are Closed