ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: গোপালগঞ্জের ঢাকা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।
রোববার (৭ মে) দিবাগত রাত সাড়ে ১২টায় দিকে সদর উপজেলার সোনাশুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সদর উপজেলার ছুটফা গ্রামের শোকর শেখের ছেলে জামি শেখ (১৭), শুকুর সরদারের ছেলে হাসান সরদার (১৮) ও ডবলু শেখের ছেলে তাজিম শেখ (১৬)।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার স ম আরিফুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, রোববার রাতে গোপালগঞ্জ শহর থেকে একটি মোটরসাইকেলে করে তিন তরুণ গ্রামের বাড়িতে ফিরছিল। এ সময় তারা সোনাশুর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে রাস্তার পাশে ছিটকে পড়ে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই জামি নিহত হন।
তিনি আরও জানান, আহত হাসান ও তাজিমকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে অবস্থার অবনতি হলে তাদের ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তাদের মৃত্যু হয়।
Related News
নারায়ণগঞ্জে মাদরাসায় আগুন: ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪
বৈশাখী নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় একটি মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটেছে। ধোঁয়ায় অসুস্থ ৬৩Read More
নরসিংদীর কুখ্যাত সন্ত্রাসী সনেট ও তার শ্যালক অস্ত্রসহ গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর কুখ্যাত সন্ত্রাসী সনেট মোল্লা ও তার সহযোগী মোঃ রাকিব মিয়াকে রবিবারRead More



Comments are Closed