Main Menu

ওসমানীনগরে কালভার্টের পাশ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলায় বজেন্দ্র শব্দকর (৬০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৫ মে) বিকাল ৩টার দিকে উপজেলার বুরুঙ্গা বাজার ইউনিয়নের কাওয়ালী কালভার্টের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত বজেন্দ্র শব্দকর উপজেলার তাজপুর ইউনিয়নের লাল কৈলাশ গ্রামের মৃত রাজেন্দ্র শব্দকরের ছেলে।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশ সুপার কার্যালয়ের সহকারি মিডিয়া অফিসার শ্যামল বণিক।

Share





Related News

Comments are Closed