জকিগঞ্জে ট্রলির ধাক্কায় বড় ভাই নিহত, ছোট ভাই আহত
জতিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে নানার বাড়ি থেকে বাড়ি ফেরার পথে ট্রলিগাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছে মাহফুজ আহমদ (৯) নামের এক শিশু। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে তার ছোট ভাই।
মঙ্গলবার (২ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার গোয়াবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মাহফুজ আহমদ (৯) ও আহত মাসরুর আহমদ (৭) উপজেলার সুলতানপুর ইউনিয়নের ঘেচুয়া গ্রামের জমিল আহমদের ছেলে। নিহত মাহফুজ স্থানীয় একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র বলে জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ঘেচুয়া গ্রামের দিন মজুর জমিল আহমদের স্ত্রী তার দুই সন্তানকে নিয়ে ঈদের বেড়ানো শেষে টমটম যোগে আত্মীয়ের বাড়ী হতে বাড়ী ফিরছিলেন। পথিমধ্যে গঙ্গাজল গোয়াবাড়ি যাত্রীছাউনির কাছে পৌছলে একটি ট্রলিগাড়ি টমটমকে ধাক্কা দিলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে মাহফুজ আহমদ ও মাসরুর আহমদ গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহফুজকে মৃত ঘোষণা করেন। আর মাসরুর আহমদকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়।
ঘটনার পরপরই ট্রলি নিয়ে চালক পালিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে টমটম জব্দ করেছে। নিহত শিশুর লাশ পুলিশ হেফাজতে রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জকিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহেদ হোসেন জানান, লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। পালিয়ে যাওয়া ট্রলিচালক ছানু আহমদকে আটক করতে পুলিশ কাজ করছে।
এদিকে স্থানীয়রা অভিযোগ করে বলেছেন- সড়কে ট্রলির বেপরোয়া গতিতে অবাধ চলাচলের কারণে দুর্ঘটনা থামছেই না। বড় ধরনের দুর্ঘটনার পর ট্রলির বিরুদ্ধে কয়েকদিন কড়াকড়ি আরোপ করা হয়। কিন্তু কিছুদিন পরেই সড়কে ট্রলির বেপরোয়া চলাচল শুরু হয়। অন্ধকার রাতেও লাইট ছাড়াই গুরুত্বপূর্ণ সড়কে চলাচল করে ট্রলি। এ নিয়ে সাধারণ মানুষের ক্ষোভের শেষ নেই। ট্রলিগাড়িকে নিয়মের আওতায় আনতে প্রশাসনের প্রতি আহবান জানানো হয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed