সিলেটে ছাত্রদলের মিছিল থেকে ৮ জন আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ছাত্রদলের একটি মিছিল থেকে ৮ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২ মে) বিকাল সাড়ে ৩টার দিকে নগরের চৌহাট্টা এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।
তথ্যটি নিশ্চিত করেন সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদ। তবে তাৎক্ষণিভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি। চৌহাট্টা এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
জানা যায়, খালেদা জিয়ার চিরস্থায়ী মুক্তি ও বিএনপি নেতাকর্মীদের উপর থেকে সকল মামলা প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে মহানগরের রিকাবীবাজার থেকে একটি মিছিল বের করে জেলা ও মহানগর ছাত্রদল। মিছিলটি চৌহাট্টার দিকে আসার চেষ্টা করলে পথিমধ্যে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় ৬ ছাত্রদল কর্মী ও সন্দেহভাজন দুইজনসহ ৮ জনকে আটক করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ জানান, ছাত্রদল বিশৃখলা তৈরি করছে, এমন খবর পেয়ে পুলিশ এসে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে। এ সময় ৮ জনকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
Related News
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি, নগর জুড়ে ব্যাপক প্রস্তুতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত নগর। চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ।Read More



Comments are Closed