বিশ্বনাথে চাচার হাতে কিশোরী ভাতিজি ধর্ষণের শিকার
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে বাড়ির পুুকুর ঘাটে গোসল করতে গিয়ে বাড়ি সম্পর্কীয় চাচা কর্তৃক ধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী।
গত শুক্রবার (২৮ এপ্রিল) উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের গনাইঘর গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ফুয়াদ মিয়া (২৩) একই গ্রামের ছমির আলীর ছেলে এবং পেশায় সিএনজিচালিত অটোরিকশা চালক।
এ ঘটনায় মেয়ের মা বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা (নাম্বার-১৫. তাং-২৯.০৪.২০২৩ইং) দায়ের করেছেন।
এজাহারে উল্লেখ করা হয়, ভিকটিম কিশোরী ছামিয়া (ছদ্মনাম) ও অভিযুক্ত ফুয়াদ পাশাপাশি ঘরের বাসিন্দা। তারা বাড়ি সম্পর্কীয় পরস্পর চাচা-ভাতিজি হন।
ঘটনার দিন দুপুরে প্রতিদিনের ন্যায় বাড়ির পুকুরে গোসল করতে যায় ভিকটিম। ওই সময় তাকে পুকুর পাড়ের ঝোপ-জঙ্গলে ডেকে নিয়ে যায় ফুয়াদ মিয়া।
এক পর্যায়ে টানা হেচড়া করে মুখ চেপে ধরে জোর পূর্বক ধর্ষণ করে তাকে। এসময় তার শোর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় ধর্ষক ফুয়াদ।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা বিশ্বনাথ থানার এসআই অমিত সিংহ বলেন, ভিকটিমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed