Main Menu

মহান মে দিবসে পাট ও বস্ত্র কল ধ্বংসকারীদের সনাক্ত করার আহবান

বৈশাখী নিউজ ডেস্ক: দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি নাসির উদ্দিন এডভোকেট, সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে দেশের সকল মেহনতি ও কর্মজীবী জনগণের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করে বলেন, ৩০ এপ্রিল ২০১৮ দৈনিক প্রথম আলোয় প্রকাশিত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইন্সটিটিউটের গবেষণায় বলা হয়েছে দেশের বহু মানুষ অর্থনৈতিক দুঃশ্চিন্তায়। দ্রব্যমূল্য, সম্পদের অসমবন্টন ও সুযোগের অভাবে ব্যাপক সমালোচনা করা হয়েছে। বড় বড় দুর্নীতি ও লুটপাট সমিতি বাংলাদেশের কারণে মেহনতি জনগণ কাংখিত উন্নয়ন থেকে বঞ্চিত। শ্রমিকদের উন্নয়নে সরকারের অনেক পদক্ষেপ বাস্তবায়নে বড় বড় দুর্নীতি ও দুর্নীতিবাজরা বাধাগ্রস্ত করছে।

মহান মে দিবসে রাজপথে শুধু ব্যানার, ফেষ্টুন নিয়ে ও লাল পতাকা নিয়ে র‌্যালী করলে এখন চলবে না। একটি ইস্যুতে সকল মেহনতি জনগণ আজ ঐক্যবদ্ধ হতে হবে। সংসদ নির্বাচনে ১ টাকারও কোন ঋণ খেলাপী, দুর্নীতিবাজ ও দন্ডিত ব্যক্তিদের অংশগ্রহণ নিষিদ্ধের ব্যাপারে ও সরকারী কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি রোধে অবিলম্বে ন্যায়পাল নিয়োগের দাবীতে রাজপথে সোচ্চার ভ‚মিকা দেখতে চাই দেশবাসী।

মে দিবসকে শুধু দিবস পালন নয়, শিকাগো শহরের সেই শহীদদের চেতনায় বলিয়ান হয়ে এশিয়ার বিখ্যাত আদমজী জুট মিল সহ অন্যান্য পাট ও বস্ত্র কল ধ্বংসকারীদের সনাক্ত করে মেহনতী মানুষের দুশমন হিসেবে তালিকা প্রকাশ করার জন্য শ্রমিক নেতৃবৃন্দের প্রতি আহবান জানানো হয়। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed