ওসমানীনগরে ধান কাটা নিয়ে বিরোধে গুলিবিদ্ধ ২
ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরে ধান কাটা নিয়ে বিরোধের জের ধরে গুলি করে পিতা ও পুত্রকে আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে।
গ্রেফতারকৃত জাকির আহমদ (৩৪) উপজেলার মোল্লাপাড়া (চেবারপাড়া) গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে। এই ঘটনায় শনিবার রাতে ওসমানীনগর থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃত জাকির আহমদের বিরুদ্ধে ওসমানীনগর থানায় হত্যাচেষ্টাসহ আরো দুইটি মামলা রয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার ২৯ এপ্রিল দুপুরে উপজেলার মোল্লাপাড়া গ্রামের জালাল উদ্দিন তার বর্গা চাষকৃত জমিতে শ্রমিক নিয়ে ধান কাটছিলেন। এসময় একই গ্রামের জাকির আহমদ তার আগ্নেয়াস্ত্র সাথে নিয়ে জালাল উদ্দিনকে ধান কাটার কাজে বাধা দেয়। জালাল উদ্দিন ও তার ছেলে নাইম মিয়া প্রতিবাদ করায় জাকির আহমদ আগ্নেয়াস্ত্র দিয়ে জালাল উদ্দিন ও তার ছেলে নাইম মিয়াকে লক্ষ্য করে ফায়ার করে।
এতে জালাল উদ্দিন ও তার ছেলে নাইম মিয়া গুলিবিদ্ধ হয়ে আহত হন। গুলির শব্দে গ্রামে আতঙ্ক ছড়িয়ে পরে। খবর পেয়ে থানা পুলিশ আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করে এবং অভিযান চালিয়ে জাকির আহমদকে গ্রেফতার করে। এসময় জাকিরের বসত ঘরের ভিতরে টয়লেটের ফলস ছাদের উপর হতে ১টি দেশীয় তৈরী কাঠের বাটযুক্ত সচল ওয়ান শুটার পাইপগান, ৬ রাউন্ড লাল রঙের তাজা কার্তুজ, ১টি সবুজ রঙের কার্তুজ এর খালি খোসা উদ্ধার করে।
ওসমানীনগর থানার এস আই সবিনয় বৈদ্য বলেন, গুলি করে দুইজনকে আহত করার ঘটনায় অভিযান চালিয়ে জাকির আহমদকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed