Main Menu

সিলেটে ৭ এপিবিএন’র চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে আইজিপি

বিশেষ সংবাদদাতা: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল–মামুন ৭ এপিবিএন সিলেট এর চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেছেন।

তিনি ২৯ এপ্রিল শনিবার বিকালে জেলার দক্ষিণ সুরমার লালাবাজারস্হ ৭ এপিবিএনের নির্মিত বিভিন্ন স্থাপনা ও নির্মাণাধীন ভবনের সার্বিক কার্যক্রমের অগ্রগতি ও ফোর্সের ব্যারাক এবং অফিসার ফোর্সের বিশুদ্ধ খাবার পানি ফিল্টার পরিদর্শন করেন এবং সার্বিক দিক নির্দেশনা প্রদান করেন।

আইজিপি এপিবিএন ব্যারাকে এসে পৌঁছালে সহকারী পুলিশ সুপার আছাবুর রহমান এর নেতৃত্বে একটি সুসজ্জিত পুলিশ দল তাকে গার্ড অব অনার প্রদান করে। এসময় আইজিপিকে ফুলের শুভেচ্ছা জানান এপিবিএন হেডকোয়ার্টার্স এর ডিআইজি (প্রশাসন) মোঃ শাহ্ আবিদ হোসেন বিপিএম (বার)। অত্র ব্যাটালিয়ন এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) খোঃ ফরিদুল ইসলাম এ সময় আইজিপি মহোদয় কে সন্মাননা স্মারক প্রদান করেন।

পরিদর্শনকালে এসএমপি‘র পুলিশ কমিশনার মোঃ ইলিয়াছ শরীফ, বিপিএম (বার) পিপিএম, সিলেট রেঞ্জ ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম (বার) পিপিএম,এবং অত্র ব্যাটালিয়ন এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) খোঃ ফরিদুল ইসলাম, সহ বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগন উপস্থিত ছিলেন। পরে তিনি আরআরএফ এর সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন।

এর আগে তিনি বেলা সাড়ে ১১টায় তিনি সিলেট জেলা পুলিশ লাইনসে পৌঁছালে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। দুপুর ১২টায় সিলেট বিভাগের সকল থানার ওসির সঙ্গে মতবিনিময় করেন এবং সিলেটে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

 

Share





Related News

Comments are Closed