Main Menu

১০ দফা দাবী বাস্তবায়নে জনগন বিএনপির সাথে আছে : এমরান চৌধুরী

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, আওয়ামীলীগের দুঃশাসনে দেশ আজ চরম সংকটময় সময় অতিক্রম করছে। দেশের এই ক্রান্তিলগ্নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান জনগনের পক্ষে ১০ দফা দাবীতে আন্দোলনের ডাক দিয়েছেন। দেশের সর্বস্থরের জনগণ এসব ধারাবাহিক আন্দোলন কর্মসূচিতে শতষ্ফূর্ত অংশগ্রহণ করেছে। জনগনকে সাথে নিয়ে সম্মিলিত আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকারের পতন নিশ্চিত করতে হবে।

Manual7 Ad Code

শুক্রবার (২৮ এপ্রিল) বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়ন বিএনপি আয়োজিত মরহুুম বিএনপি নেতাদের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual3 Ad Code

যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি কমর উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ, উপজেলা বিএনপি নেতা নজরুল ইসলাম অহন, আবুল হাসনাত ও উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আব্দুল হাই স্মরণে এই শোকসভা ও দোয়া মহফিলের আয়োজন করা হয়।

তিনি আরো বলেন, আওয়ামীলীগের অধিনে পাতানো কোন নির্বাচনে বিএনপি যাবে না। তার পরও সরকারের ছত্রছায়ায় ব্যবসা বাণিজ্য চালিয়ে যাওয়া দলের লেবাসধারী কিছু নেতা এখন নির্বাচন নিয়ে প্রচারণা চালিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন। তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। সময় আর বেশী বাকি নেই। সুদিন আসবে, এই ফ্যাসিস্টের পতন হবে ইনশাআল্লা।

জাসাসের সভাপতি মুজিবুর রহমানের সভাপতি ও যুবদল নেতা দিলাল আহমদের সঞ্চালনায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

এসময় উপস্থিত ছিলেন সিলেট- জেলা বিএনপির যুগ্ন সম্পাদক মামুনুর রশীদ মামুন, শিশু বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক জয়নাল আহমদ রানু, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক এডভোকেট মোস্তাক আহমদ, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আবু নাসের পিন্টু , বিএনপি নেতা আব্দুস সবুর, সহ সম্পাদক এনাম আহমদ, জেলা বিএনপির সদস্য আমিনুর রশীদ টিপু, কবীর আহমদ , দৌলা হোসেন সুবাস, নজমুল হোসেন , তাজ উদ্দিন কুটি, মাসুক আহমদ, গুলজার আহমদ রাহেল, সোহেল আহমদ, ময়নুল ইসলাম, আয়নুল আবেদিন প্রমুখ।

Manual5 Ad Code

পরে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বিয়ানীবাজার পৌর বিএনপির নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code