পঙ্কজ ভট্টাচার্য্যের মৃত্যুতে দুর্নীতি মুক্তকরণ ফোরাম’র শোক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রবীণ রাজনীতিবীদ ও মুক্তিযুদ্ধে ন্যাপ-ছাত্র ইউনিয়ন-কমিউনিস্ট পার্টি গেরিলা বাহিনীর অন্যতম সংগঠক ও ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্যের এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি নাসির উদ্দিন এডভোকেট, সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, পঙ্কজ ভট্টাচার্য একজন অসাধারণ ব্যক্তিত্ব ছিলেন, সারা জীবন জনগণের অধিকারের জন্য লড়াই করেছেন এবং সফলভাবে নেতৃত্ব দিয়ে গেছেন। তিনি ছিলেন নিপীড়িত-নির্যাতিত মানুষের কণ্ঠস্বর। আজীবন একজন সংগ্রামী মানুষ ছিলেন। কোনো পদ-পদবির পেছনে তিনি ছোটেননি। একজন রাজনীতিক সত্যিকার অর্থে কেমন হওয়া উচিত, সেটির উদাহরণ পঙ্কজ ভট্টাচার্য। ষাটের দশকের ছাত্র আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ এবং পরবর্তী বাংলাদেশের সব আন্দোলন-সংগ্রামের প্রত্যক্ষদর্শী, বর্ষীয়ান এ নেতার মৃত্যু দেশের রাজনৈতিক অঙ্গনে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো। মুক্তিযুদ্ধে তার অবদান জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে।
নেতৃবৃন্দ শোকবার্তায় প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করে তাদের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। বিজ্ঞপ্তি
Related News
সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করল মহানগর বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে আয়োজিত নাগরিকRead More
সিলেটে দুই ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর সিলেটে প্রথম সফরে এসেই হযরত শাহজালাল (রহ.) ওRead More



Comments are Closed