তীব্র গরমে বেঁকে গেছে রেললাইন, ট্রেন চলাচল বন্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: তীব্র গরমে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার দাড়িয়াপুর এলাকায় আবারও বেঁকে গেছে রেললাইন। এর ফলে আপ লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রাখা হয়েছে।
শনিবার (২৯ এপ্রিল) বেলা ১১টার দিকে বিষয়টি রেল কর্তৃপক্ষের নজরে পড়ে। এর আগে গত বৃহস্পতিবার দুপুরে একই জায়গায় রেললাইন বেঁকে একটি মালবাহী কন্টেইনার ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় প্রায় ৩১ ঘণ্টা বন্ধ থাকার পর শুক্রবার রাত ৮টার দিকে আপলাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. রফিকুল ইসলাম জানান, রেললাইন মেরামত এবং স্লিপার বসানো শেষে শুক্রবার রাতে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছিল। শনিবার একই স্থানে তীব্র গরমের কারণে রেললাইন বেঁকে গেছে। আপাতত আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
Related News
লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাস উল্টে ৩ জন নিহত হয়েছে।Read More
৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সড়ক-রেল অবরোধ প্রত্যাহার
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়া সদর সংসদীয় আসনের জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করার পর সড়ক ও রেলপথRead More



Comments are Closed