কানাডায় অ্যাপার্টমেন্টে মিললো হবিগঞ্জের যুবকের মরদেহ
প্রবাস ডেস্ক: কানাডার মন্ট্রিয়লে ইয়াসিন মোহাম্মদ খান ফাহিম (২৬) নামে হবিগঞ্জের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ।
স্থানীয় সময় বুধবার (২৬ এপ্রিল) মন্ট্রিয়লের ডাউনটাউনের অ্যাপার্টমেন্ট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত ফাহিমের গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলায়। তিন বছর ধরে সে মন্ট্রিয়লে বসবাস করছিল।
মন্ট্রিয়ল সিটি পুলিশ জানায়, কয়েকদিন ধরে চেষ্টা করেও তার বাবা-মা বাংলাদেশ থেকে ছেলে ফাহিমের সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হন এবং তারা বিষয়টি মন্ট্রিয়লে তার বন্ধুদের জানান। পরে ফাহিমের বন্ধুরা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে ইয়াসিনের মরদেহ উদ্ধার করে।
হাসপাতাল সূত্রের বরাতে পুলিশ জানায়, ইয়াসিন গত ২৪ এপ্রিল সোমবার মারা গেছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।
এদিকে, ইয়াসিনের মরদেহ বাংলাদেশে আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে। আগামী সপ্তাহে কাতার এয়ারের বিমানযোগে তার মরদেহ বাংলাদেশে পৌঁছানো কথা রয়েছে।
Related News
মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশি আটক
বৈশাখী নিউজ ডেস্ক: ২ হাজার ৫০০ বিদেশি। তল্লাশি শেষে আটক ৪৭২। আর তাদের মধ্যে ৩৬৪Read More
বহুতল ভবন থেকে পড়ে কাতারে প্রাণ গেল মৌলভীবাজারের আজমের
প্রবাস ডেস্ক: কাতারে জীবিকার তাগিদে কাজ করতে গিয়ে বহুতল ভবন থেকে নিচে পড়ে আজম মিয়াRead More



Comments are Closed