Main Menu

দোয়ারাবাজারে স্বামীর সঙ্গে অভিমানে স্ত্রীর আত্মহত্যা

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে ​স্বামীর সাথে অভিমান করে মমিনা খাতুন (২৪) নামে দুই সন্তানের জননী বিষপান করে আত্মহত্যা করেছেন।

শুক্রবার (২৮ এপ্রিল ) দুপুরে উপজেলার সুরমা ইউনিয়নের বৈঠাখাই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মমিনা খাতুন ওই গ্রামের নাজির হোসেনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সুরমা ইউনিয়নের বৈঠাখাই গ্রামের দুই সন্তানের জননী মমিনা খাতুনের স্বামী নাজির হোসেন কৃষি কাজ ও মাছের রেনু বিক্রি করেন।

গত বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রাতে পারিবারিক বিষয় নিয়ে স্বামীর সঙ্গে মমিনা খাতুনের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির জেরে মমিনা খাতুন অভিমান করে শুক্রবার সকালে বিষপান করেন।

পরবর্তীতে পরিবারের লোকজন মমিনা খাতুনকে স্থানীয়দের সহায়তায় আশংকাজনক অবস্থায় উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ষোষণা করেন।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed