দিরাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাইয়ে পুকুরের পানিতে ডুবে দিপওয়ান নামের এক বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৮ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার করিমপুর ইউনিয়নের চান্দপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু দিপওয়ান দাস একই গ্রামের দিপক দাসের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে ঘরের পার্শ্ববর্তী গর্তে পড়ে নিখোঁজ হয় দিপওয়ান। পরিবারের লোকজন অনেকক্ষণ না দেখে তাকে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে গর্তের পানিতে পড়ে থাকতে দেখেন তার মা। পরে তারা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাঈম ইসলাম পিংকি তাকে মৃত ঘোষণা করেন।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মোক্তাদির হোসেন জানান, পরিবারের সদস্যদের অজান্তে পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছে। তবে এ বিষয়ে নিহতের পরিবার থানায় কোনো অভিযোগ করেনি।
Related News
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More



Comments are Closed