গোলাপগঞ্জে নানা বাড়িতে বেড়াতে এসে ২ বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের শেখপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- তাছকিয়া আক্তার (৭) ও ফাইজা আক্তার (৫)। তারা দু’জন সম্পর্কে একে অপরের খালাতো বোন। শিশু দুটির মধ্যে একজনের বাড়ি উপজেলার রাখালগঞ্জ ও অন্যজনের বাড়ি সুনামপুর।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে নানা বাড়িতে বেড়াতে এসেছিল আপন দুই খালাতো বোন তাছকিয়া আক্তার ও ফাইজা আক্তার। বৃহস্পতিবার দুপুরে তারা বাড়ির পাশে পুকুর পারে খেলা করছিল। হঠাৎ দু’জন পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। বাড়ির লোকজন তাদেরকে না দেখে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে তাদের লাশ ভেসে উঠতে দেখেন।
উপজেলার ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মঈনুদ্দিন জানান, ঈদে নানাবাড়িতে বেড়াতে গিয়েছিল মা–সহ ওই দুই খালাতো বোন। বৃহস্পতিবার দুপুরে তারা নানাবাড়ির পাশে পুকুরপাড়ে খেলা করছিল। একপর্যায়ে পরিবারের সদস্যরা দুই শিশুকে খোঁজাখুঁজি করে পাননি। পরে পুকুর থেকে দুই শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে খবর পেয়ে থানা থেকে পুলিশ সদস্যকে ঘটনাস্থলে পাঠিয়েছেন।
Related News
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More



Comments are Closed