Main Menu

সিলেটে শপথ নিলেন তিন ইউনিয়নের ৩৫ জন মেম্বার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সদর উপজেলার তিন ইউনিয়ন পরিষদের ৩৫ জন সাধারণ সদস্য শপথ গ্রহণ করেছেন। এর মধ্যে সাধারণ ওয়ার্ডের ২৬ জন সদস্য ও সংরক্ষিত সাধারণ মহিলা আসনে ৯ জন।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় দিকে সিলেট সদর উপজেলার সম্মেলনকক্ষে এ শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার নুসরাত আজমেরী হক।

তারা হলেন- ৩নং খাদিমনগর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার মো. আবুল কালাম আজাদ, ২নং ওয়ার্ডের মেম্বার মো. কুদ্দুছ আহমদ সুমন, ৩নং ওয়ার্ডের মেম্বার মো. জিল্লু মিয়া, ৪নং ওয়ার্ডের মেম্বার মুক্তার হোসেন, ৬নং ওয়ার্ডের মেম্বার মো. মঈন উদ্দিন, ৭নং ওয়ার্ডের বর্তমান মেম্বার আনছার আলী, ৮নং ওয়ার্ডের মেম্বার মুহিবুর রহমান কাজল ও ৯নং ওয়ার্ডের বর্তমান মেম্বার আতাউর রহমান শামীম। ১,২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার মোছা. নাজমা বেগম, ৪,৫ ও ৬নং ওয়ার্ডের মহিলা মেম্বার মোছা. শিবলী বেগম এবং ৭,৮ ও ৯নং ওয়ার্ডের মহিলা মেম্বার মোছা. মনোয়ারা বেগম গ্রহণ করেন।

এ ছাড়াও ৪নং খাদিমপাড়া ইউনিয়নের ১২ জন এবং ৬নং টুকের বাজার ইউনিয়ন পরিষদের ১২ জন সাধারণ সদস্য শপথ গ্রহন করেন।

শপথ গ্রহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩নং খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিলোয়ার হোসেন, ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল ইসলাম আজাদ ও ৬নং টুকের বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুর রহমান প্রমুখ।

Share





Related News

Comments are Closed