ভোলাগঞ্জ বর্ডার হাট উদ্বোধন ৬ মে
বৈশাখী নিউজ ডেস্ক: দীর্ঘ অপেক্ষার পর উদ্বোধন হতে যাচ্ছে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্ত হাট। বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী এই বর্ডার হাট চালু হবে আগামী ৬ মে।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দু-দেশের প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগেও বেশ কয়েকবার দুই দেশের প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠিত হলেও উদ্বোধনের তারিখ জানানো হয়নি।
ভোলাগঞ্জ বর্ডার হাটে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশী প্রতিনিধি দলের নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ইমরুল হাসান।
বাংলাদেশের ভোলাগঞ্জ ও ভারতের ভোলাগঞ্জ অংশের সীমান্তে এরই মধ্যে বাজারের অবকাঠামোর কাজ শেষ হয়েছে। বৈঠকে সিদ্ধান্ত হয় ৬ মে থেকে চালু হবে বর্ডার হাট। সপ্তাহে ২ দিন শনিবার ও বুধবার বসবে এই হাট। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকবে। হাটে প্রবেশ করতে হলে গুনতে হবে ফি। হাটের ব্যবসায়ীদের জন্য প্রবেশ ফি ধরা হয়েছে ৭০ টাকা ও ক্রেতাদের জন্য ৩০ টাকা। এছাড়াও বর্ডার হাটের ৫ কিলোমিটারের ভিতরের বাসিন্দাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হবে পাস কার্ড।
বৈঠকে আরো উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং, গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র এএসপি প্রভাস কুমার সিং, কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান লাল মিয়া, জেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত প্রশাসক জয়নাল আবেদিন, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াদ আলী, ৩নং ওয়ার্ড মেম্বার মেহেদী হাসান ডালিম, ৭নং ওয়ার্ড মেম্বার লিটন মিয়া প্রমুখ।
Related News
পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে সিলেটের ৬ উপজেলায় ১১ দলের বিক্ষোভ
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ সীমান্তে ভারত সরকার কর্তৃক অবৈধ পুশইন ও সীমান্তRead More
বিয়ানীবাজার বিএনপির সাধারণ সম্পাদক সাময়িক বহিষ্কার
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সিলেটের বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণRead More



Comments are Closed