জকিগঞ্জে বিএনপির ২৯ নেতাকর্মী কারাগারে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জে ইউএনও, অতিরিক্ত পুলিশ সুপার, ওসি ও উপজেলা চেয়ারম্যানের গাড়ি ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়েরকৃত মামলার চার্জশীটভুক্ত আসামি বিএনপির ২৯ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিরা হাজির হয়ে জামিন আবেদন করেন। পরে শুনানি শেষে বিচারক শ্যামকান্ত সিনহা তাদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ তথ্য নিশ্চিত করেছেন আদালতের জিআর বাসু দেব।
তারা হলেন, উপজেলা বিএনপির সহসভাপতি কবির আহমদ মেম্বার, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক হাবিবুর রহমান হাবিব, নজমুল হোসেন খান, গিয়াস উদ্দিন, আবির আহমদ, আব্দুল কুদ্দুস, সাহেদ আহমদ, নেজাম উদ্দিন, জাবের আহমদ, শিহাব উদ্দিন, সুমন আহমদ, কালাম আহমদ, দিলুপীর, হুনাফির আলী, আব্দুল কাইয়ুম, বলাই মিয়া, মহসিন আহমদ মোশাহিদ, মোছলেক উদ্দিন, মনসুর আলম, বদরুল ইসলাম, আলিম উদ্দিন, রায়হান আহমদ, কবির আহমদ, সুহিন আহমদ, সুমেল আহমদ, নাজিম উদ্দিন, বাবুল আহমদ, জহির উদ্দিন জাহির, কুনু মিয়া।
এ ব্যাপারে জকিগঞ্জ থানার ওসি মো. মোশাররফ হোসেন জানান, ২০২১ সালের ১৪ অক্টোবর কুমিল্লার একটি পূজা মন্ডপে পবিত্র কোরআন শরীফ অবমাননার অভিযোগে জকিগঞ্জের কালিগঞ্জে পুলিশের উপর আক্রমণ করা হয়েছিলো। তখন আক্রমণকারীরা হামলা চালিয়ে ইউএনও, অতিরিক্ত পুলিশ সুপার, ওসি ও উপজেলা পরিষদের চেয়ারম্যানের গাড়ি ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ও টিয়ার শেল ছুড়ে। সংঘর্ষে পুলিশ-জনতাসহ ৩৫/৪০ জন আহত হন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৩-৪শ জনকে অজ্ঞাত আসামি করে থানায় মামলা দায়ের করে।
ওসি বলেন, কয়েকদিন আগে ১৭৪ জনকে অভিযুক্ত করে এ মামলার চার্জশীট আদালতে দাখিল করা হয়েছে। আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। বৃহস্পতিবার ২৯ জন আসামি আদালতে উপস্থিত হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক শ্যামকান্ত সিনহা তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
Related News
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More



Comments are Closed