মালবাহী বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে সিলেট-চট্টগ্রামের ট্রেন চলাচল বন্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকাগামী মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। এতে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুর পৌনে ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার দাড়িয়াপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শাকির জাহান এ তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত গরমে রেললাইন বেঁকে ব্রাহ্মণবাড়িয়ার দাড়িয়াপুরে মালবাহী কনটেইনারের ১২টি চাকা লাইনচ্যুত হয়েছে। এ কারণে ঢাকা-চট্টগ্রাম ও সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার দাড়িয়াপুর এলাকায় মালবাহী ট্রেনের ৪টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকামুখী লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শুধুমাত্র ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেটমুখী লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
শাকির জাহান বলেন, ‘মালবাহী ট্রেনের ৪টি বগি লাইনচ্যুত হওয়ায় আপ লাইনের (ঢাকামুখী লাইন) বেশ কিছু অংশের ক্ষতি হয়। দুর্ঘটনার পর ডাউন লাইনে ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেটগামী ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া ও আশুগঞ্জ উপজেলার তালশহর রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী দাড়িয়াপুরে লাইনচ্যুত হওয়া মালবাহী ট্রেনের বগিগুলো উদ্ধার করার জন্য আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে উদ্ধারকারী ট্রেন পাঠানো হয়েছে।’
তবে ট্রেনটি উদ্ধার করতে কত সময় লাগবে তা নিশ্চিত করে জানাতে পারেননি তিনি।
Related News
পুকুরে গোসলে নেমে নাতি-নাতনিসহ বৃদ্ধের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: লক্ষ্মীপুরে পুকুরে গোসল করতে নেমে নাতি ও নাতনিসহ এক বৃদ্ধ পানিতে ডুবেRead More
ফেনীতে বাস ও কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ফেনীর মুহুরীগঞ্জে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানকে পেছন থেকে ইউনিক পরিবহণের একটি বাসের ধাক্কায়Read More



Comments are Closed