গাছের সাথে ধাক্কা, দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: রাজবাড়ী সদর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে আমগাছের সঙ্গে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে উপজেলার দাদশী ইউনিয়নের নিজাতপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
দাদশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দেলোয়ার শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- দাদশী ইউনিয়নের ধুলদী কেষ্টপুর গ্রামের নজর আলী খানের ছেলে মিলন খান (৩০) ও হোসনাবাদ গ্রামের আকবর মণ্ডলের ছেলে ফকের মণ্ডল (৪৫)। মিলন সেলুনে নরসুন্দরের কাজ এবং ফকের কৃষিকাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে মিলন ও ফকের মোটরসাইকেল নিয়ে গ্রামের পাকা রাস্তা দিয়ে বড়দোয়াল থেকে কামালপুরের দিকে যাচ্ছিলেন। পথে নিজাতপুর গ্রামের সাবেক ইউপি সদস্য শাখাওয়াত হোসেনের বাড়ির সামনে গেলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে আমগাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে মাথায় ও বুকে আঘাত লেগে মিলন ও ফকের গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দুজনকেই ফরিদপুর থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। পরে ঢাকা নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed