বিশ্বনাথে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে কলোনীর বসত ঘরের তীরের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে রেখা বেগম নামের ১৪ বছরের এক কিশোরী।
মঙ্গলবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় পৌর শহরের রাজনগর গ্রামস্থ আ’লীগের সাবেক সভাপতি মজম্মিল আলীর কলোনী থেকে ঝুলন্ত অবস্থায় এই কিশোরীর লাশ উদ্ধার করেছে থানা পৃুলিশ।
ওই কিশোরী প্রায় ৭ মাস ধরে তার সৎ বাবা পরিবহন শ্রমিক রিপন মিয়া (২৮) ও সৎ মা হুছনা বেগম (২৫) এর সাথে ওই কলোনীতে বসবাস করে আসছিল।
কিশোরীর গর্ভধারিনী মা ময়না বেগম সৌদি আরবে বসবাস করছেন।
লাশের ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি তদন্ত আব্দুস সালাম।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed